১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টাঙ্গাইলে প্রতিমা বিসর্জনে গিয়ে দুই নৌকার সংঘর্ষ, নিহত ১

প্রতিমা বিসর্জনের আগ মুহূর্তে বেশ কয়েকটি নৌকা নিয়ে ভ্রমণে বের হলে এ ঘটনা ঘটে।

টাঙ্গাইলে প্রতিমা বিসর্জনে গিয়ে দুই নৌকার সংঘর্ষ, নিহত ১
প্রতি বছর বিসর্জনের আগ মুহূর্তে বেশ কয়েকটি নৌকা নিয়ে ভ্রমণের আয়োজন হয়।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2024, 07:18 PM

Updated : 26 Aug 2026, 10:39 AM

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় প্রতিমা বির্সজন দিতে গিয়ে ঝিনাই নদীতে দুই নৌকা সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে।

রোববার বিকালে কালিহাতী পৌরসভার নদীর পুরাতন থানা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে কালিহাতী থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া জানান।

নিহত ১২ বছর বয়সি অপু পাল কালিহাতী পৌর এলাকার দক্ষিণ বেতডোবা গ্রামের বিষ্ণু পালের ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, প্রতি বছরের মত এবারো প্রতিমা বিসর্জন দেওয়ার আগ মুহূর্তে বেশকিছু নৌকা নিয়ে এলাকাবাসী ভ্রমণে বের হন। তখন দুইটি নৌকার সংঘর্ষ হয়। এতে নৌকা থেকে পানিতে পড়ে অপু পাল আহত হয়।

পরে স্থানীয়দের সহযোগিতায় সেখানে থাকা পুলিশ তাকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।