২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

খেলার মাঠে বিতণ্ডার পর টর্চলাইট জ্বালিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ২৫

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Sep 2026, 10:38 PM

Updated : 19 Sep 2026, 02:27 PM

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ফুটবল খেলার মাঠে বিতণ্ডার পর দুপক্ষের লোকজন টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়িয়েছেন। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

বুধবার রাতে উপজেলার নতুন হাবলিপাড়া ও স্বল্পনোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান জানান।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি; তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বিকালে স্বল্পনোয়াপাড়া স্কুল মাঠে ফুটবল খেলা দেখতে যায় পার্শ্ববর্তী নতুন হাবলিপাড়া এলাকার কিশোর লামিন। এ সময় স্বল্পনোয়াপাড়া গ্রামের আরেক কিশোর শুভর সঙ্গে তার কথাকাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে লামিনকে মারধর করে শুভ।

এ ঘটনার জেরে রাতে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে তারা টর্চলাইটের আলো জ্বালিয়ে একে অপরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। রাত ১০টা পর্যন্ত সংঘর্ষ চলছিল। 

অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।”