২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা

এলোপাতাড়ি কিলঘুসিতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

সুনামগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা

ফাইল ছবি

সুনামগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2022, 04:03 PM

Updated : 24 Aug 2022, 04:03 PM

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

সাইফুর রহমান (৫২) উপজেলার সুলতানপুর গ্রামের কৃষক।

বুধবার সকাল ৯টার দিকে তাকে হত্যা করা হয় বলে ধর্মপাশা থানার ওসি মো. মিজানুর রহমান জানান।

ওসি প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, সাইফুরের জমি সেচে মাছ ধরছিলেন পাশের নওধার গ্রামের আবুল কাশেমসহ কয়েকজন। সাইফুর প্রতিবাদ করলে তাকে মারধর করা হয়। এলোপাতড়ি কিলঘুসিতে সাইফুর ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ আসামি ধরার চেষ্টা করছে বলে জানান ওসি মিজানুর রহমান।