২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ছাদ পরিষ্কার করতে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

ছাদে জমে থাকা পানি ও বিদ্যুতের তারের সঙ্গে লেগে বিদ্যুতায়িত হয়ে মারা যান রেখা।

চাঁদপুরে ছাদ পরিষ্কার করতে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
ফাইল ছবি

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2024, 05:22 PM

Updated : 26 Aug 2026, 09:40 AM

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ছাদ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক নারীর মৃত্যু হয়েছে। 

বুধবার সকালে উপজেলার খাটরা এলাকায় সাত তলা মায়া ভিলার ছাদে এ ঘটনা ঘটে বলে হাজীগঞ্জ থানা ওসি আবদুর রশিদ জানান। 

নিহত রেখা বেগম (৪৫) ওই এলাকার মৃত কামিজ মিয়ার মেয়ে। 

পুলিশ জানায়, ৩০ বছর আগে রেখার স্বামী মারা যান। তারপর থেকে বাবার বাড়ি ও বোনের সঙ্গে মায়ার ভবনে থাকতেন তিনি। 

স্থানীয় বাসিন্দা সুমন মিয়া বলেন, “রেখা ভবনের সাত তলার ছাদে পরিষ্কার করতে উঠে। ওই সময় আগে থেকে ছাদে জমে থাকা পানি ও বিদ্যুতের তার জড়ানো ছিল। সেখানে বিদ্যুতায়িত হয়ে মারা যান রেখা। 

“পরে তাকে ছাদে পড়ে থাকতে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।” 

ওসি বলেন, এই ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হবে।