২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কমিটি স্থগিত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2026, 07:48 PM

Updated : 26 Aug 2026, 02:48 PM

শেরপুর জেলা বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি। 

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কমিটি স্থগিত থাকবে বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আহ্বায়ক সিরাজুল ইসলাম এবং সদস্যসচিব এ বি এম মামুনুর রশিদ পলাশের নেতৃত্বাধীন শেরপুর জেলা বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে অফিসিয়ালি কিছু জানেন না বলে জানিয়েছেন স্থগিত কমিটির সদস্য সচিব এ বি এম মামুনুর রশিদ পলাশ।