২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

যশোরে নারীকে কুপিয়ে হত্যা, ছেলে পলাতক

প্রায় পাঁচ বছর বাড়ির বাইরে থাকার পর বৃহস্পতিবার তিনি ফিরে আসেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2026, 10:49 PM

Updated : 11 Sep 2026, 03:54 PM

যশোর সদর উপজেলায় এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে ওই নারী ছেলে পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় দেয়াড়া ইউনিয়নের বাজেদুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে যশোর কোতোয়ালি থানার ওসি মাসুম খান জানান। 

নিহত আনোয়ারা বেগম (৫৮) ওই গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আলতাফ হোসেনের স্ত্রী।

ঘটনার পর থেকে লাউজানী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. মামুনুর রশিদ ওরফে মামুন (৪৫) পলাতক রয়েছেন। 

স্বজনদের বরাতে পুলিশ জানায়, মামুন দুটি বিয়ে করেছেন। দুজনের সঙ্গেই তার বিচ্ছেদ হয়েছে। এজন্য তিনি মাকে দোষারূপ করতেন। মানসিক সমস্যার কারণে তিনি পাবনা মানসিক হাসপাতালে দু-তিন মাস চিকিৎসাও নিয়েছেন।   

প্রায় পাঁচ বছর বাড়ির বাইরে থাকার পর বৃহস্পতিবার তিনি ফিরে আসেন। বাড়ি ফেরার পর মায়ের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে মামুন বটি দিয়ে মাকে কুপিয়ে হত্যা করেন।

ওসি মাসুম খান বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার পর মামুন পালিয়ে যান।  তাকে আটক করার চেষ্টা চলছে।