২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ২ শ্রমিকের

পুলিশ জানায়, ওই দুই শ্রমিক বারকি নৌকায় করে চেলা নদীতে বালু আহরণ করতে যান।

সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ২ শ্রমিকের
প্রতীকী ছবি

সুনামগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2024, 04:11 PM

Updated : 26 Aug 2026, 09:36 AM

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় চেলা নদীতে বালু আহরণের সময় বজ্রপাতে দুই বারকি শ্রমিকের মৃত্যু হয়েছে। 

সোমবার সকাল ১০টার দিকে উপজেলার চেলা নদীতে এ ঘটনা ঘটে বলে দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান জানান। 

নিহতরা হলেন- ছাতক উপজেলার বৈশাখালী গ্রামের আব্দুল কুদ্দুছ (২৫) ও একই উপজেলার নোয়াগাঁও গ্রামের দোলন মিয়া (২৫)। 

দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান বলেন, সোমবার সকালে ওই দুই শ্রমিক বারকি নৌকায় করে চেলা নদীতে বালু আহরণ করতে যান। এ সময় হঠাৎ বজ্রপাতে দুজন গুরুতর আহত হন।

“পরে সঙ্গীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তাদের মৃত্যু হয়। নিহত দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, বজ্রপাতে নিহত দুইজনের পরিবারকে অর্থ সহায়তা প্রদান করা হবে। সংশ্লিষ্টদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।