২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়ি সীমান্তে এবার ১৪ জনকে পুশইন

“তারা যদি বাংলাদেশি নাগরিক হয় সেক্ষেত্রে তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2025, 04:58 PM

Updated : 26 Aug 2026, 12:49 PM

খাগড়াছড়ির সীমান্ত দিয়ে নতুন করে ১৪ জনের পুশ ইন করা হয়েছে।

শুক্রবার ভোরের দিকে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের আচালং সীমান্ত দিয়ে তাদের ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী- বিএসএফ তাদের পুশইন করে।

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. ইফতেখারুল ইসলাম খন্দকার বিষয়টি নিশ্চিত করে বলছেন, তাদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে।

জেলা প্রশাসক বলেন, “শুক্রবার ভোর থেকে বৃষ্টি হচ্ছিল। এর মধ্যে বিএসএফ ১৪ জনকে জোরপূর্বক পুশইন করেছে। তাদের ভারতের হরিয়ানা রাজ্য থেকে গ্রেপ্তার করে মাটিরাঙা সীমান্ত দিয়ে পুশইন করা হয়েছে। ভোর রাতে তাদের দেখতে বিজিবিকে খবর দেয় স্থানীয়রা। 

“ওই ১৪ জন বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে। তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। তারা যদি বাংলাদেশি নাগরিক হয় সেক্ষেত্রে তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পরিচয় শনাক্তের কাজ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

এর আগে চলতি মাসে কয়েকদফায় খাগড়াছড়ির রামগড়, মাটিরাঙা, পানছড়ির লোগাং সীমান্ত দিয়ে ৯০ জন পুশইন করেছে বিএসএফ।