২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন

আদালত একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করেন; যা অনাদায়ে তাদের আরও দুইমাস করে কারাবাসে থাকতে হবে।

ফরিদপুরে হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন

ফরিদপুর জজ কোর্ট

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2022, 10:31 PM

Updated : 21 Sep 2022, 10:59 PM

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় একটি হত্যা মামলায় নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন বলে আদালতের এপিপি নওয়াব আলী জানান।

একইসঙ্গে রায়ে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা; যা অনাদায়ে তাদের আরও দুইমাস করে কারাবাসে থাকতে হবে।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- বাবর আলী (৭৩), মো. সাদ্দাম হোসেন (৩৩), মাসুদ শেখ (৫৩), মাহমুদ শেখ (৪৩), টেপু শেখ (৫৮), জুয়েল শেখ (৩৩), সাত্তার শেখ (৮৩), আবু তালেব শেখ (৪৩) ও সৈয়দ নেপুর আলী (৩৮)। তারা সবাই আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের আটকবানা গ্রামের বাসিন্দা।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন; পরে তাদের কারাগারে পাঠানো হয়।

মামলার নথির বরাতে এপিপি নওয়াব আলী জানা যায়, আটকবানা গ্রামের একটি মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে ২০১৩ সালের ২১ জুন দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে মাফুজার শেখ (৪০) নামে এক ব্যক্তি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার মারা যান।

এ ঘটনায় নিহতের চাচা মোক্তার শেখ (৭৬) বাদী হয়ে ১০ জনকে আসামি করে আলফাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০১৪ সালের ২৯ এপ্রিল এহজাহারভুক্ত ১০ জনের নামে আদালতে অভিযোগপত্র জমা দেন ওই থানার এসআই সিরাজুল ইসলাম। মামলা চলাকালীন আবু বক্কার শেখ (৫০) নামে এক আসামি মারা যান।