২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূ‌র্ণিঝড়: দৌলত‌দিয়া-পাটু‌রিয়া লঞ্চ বন্ধ, চলছে ফেরি

এই রু‌টে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে; যাত্রীরা ফেরিতে করে তাদের গন্তব্যে যাচ্ছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2022, 03:31 PM

Updated : 24 Oct 2022, 03:41 PM

ঘূ‌র্ণিঝড় সিত্রাং‌য়ের প্রভা‌বের কারণে বৈরি আবহাওয়ায় দুর্ঘটনা এড়া‌তে দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টা থেকে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে সংশ্লিষ্ট কতৃর্পক্ষ। তবে এ নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

দৌলত‌দিয়া লঞ্চ ঘা‌টে দ্বা‌য়িত্বরত বিআইড‌ব্লিউ‌টিএর ট্রা‌ফিক ই‌ন্সপেক্টর আফতাব হো‌সেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈরি আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে ঊর্দ্ধতন কর্তৃপ‌ক্ষের নি‌র্দেশে দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে লঞ্চ চলাচল বন্ধ ক‌রে দেওয়া হয়। ত‌বে এখনও এই রু‌টে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। যাত্রীরা ফেরিতে করে তাদের গন্তব্যে যাচ্ছে।

আবহাওয়া স্বাভা‌বিক হ‌লে আবার লঞ্চ চলাচল শুরু হ‌বে বলে জানান তিনি।