১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ভোলা থেকে চরফ্যাশন-মনপুরা-লক্ষ্মীপুরে লঞ্চ বন্ধ, ঢাকায় চলছে

পরবর্তীতে নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে জানায় বিআইডব্লিউটিএ। 

ভোলা থেকে চরফ্যাশন-মনপুরা-লক্ষ্মীপুরে লঞ্চ বন্ধ, ঢাকায় চলছে

ভোলার ইলিশা ঘাট।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2023, 09:23 PM

Updated : 07 Aug 2023, 09:23 PM

বৈরী আবহাওয়া ও উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্ক সংকেত দেওয়ায় ভোলা থেকে চরফ্যাশন, মনপুরা ও লক্ষ্মীপুরের পথে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ।

তবে ভোলার ইলিশা থেকে ঢাকার পথে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

সোমবার দুপুরে এ তথ্য জানিয়েছেন বিআইডব্লিউটিএ এর ভোলা নদীবন্দর কর্মকর্তা মো. শহীদুল ইসলাম।

তিনি বলেন, ভোলা, লক্ষ্মীপুর ও ঢাকা থেকে মনপুরা ও চরফ্যাশনে যেতে হলে  মেঘনার সি-জোন পাড়ি দিতে হয়। বৈরী আবহাওয়া নদী ও সাগর মোহনা উত্তাল রয়েছে। উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে।”

ভোলা নদীবন্দর কর্মকর্তা আরও বলেন, “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব রুটের সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ থাকবে।”

শহীদুল ইসলাম বলেন, তবে ইলিশা-ঢাকা ও ইলিশা-লক্ষ্মীপুর রুটে নিয়মানুযায়ী ফেরি চলছে।

শনিবার রাত থেকে শুরু হওয়া ভারি বর্ষণ এখনও চলছে। উত্তাল রয়েছে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী।