রেলস্টেশনে বিক্রি করতেন বাদাম, মৃত্যু ট্রেনে কাটা পড়ে
“কৃষ্ণ বৃহস্পতিবার বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। দুপুরে রেল লাইনের ওপর তার লাশ দেখতে পায় এলাকাবাসী।”
গোপালগঞ্জ সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক প্রতিবন্ধী যুবকের প্রাণ গেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বোড়াশী রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে রাজবাড়ী রেলওয়ে পুলিশের এসআই বিধান চন্দ্র মল্লিক জানান।
নিহত ২৫ বছর বয়সী কৃষ্ণ বাগচি জেলা শহরের গেটপাড়া এলাকার শরৎ বাগচীর ছেলে।
এসআই বিধান বলেছেন, “কৃষ্ণ বৃহস্পতিবার বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। রাতে রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
“দুপুরে রেল লাইনের ওপর তার লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে রাজবাড়ী রেলওয়ে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।”
কৃষ্ণ রেলস্টেশনে ঘুরে ঘুরে বাদাম বিক্রি করতেন জানিয়ে এসআই বলেন, তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রত্রিয়া চলছে।
