১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

জামাতিরা ক্ষমতায় আসলে নারীকে শিক্ষিত হতে দিত না : প্রাণিসম্পদ মন্ত্রী

জেলায় ২০ লক্ষ ৩১ হাজার ৬৩৮ খানা বই বিতরণ করা হয়েছে।

জামাতিরা ক্ষমতায় আসলে নারীকে শিক্ষিত হতে দিত না : প্রাণিসম্পদ মন্ত্রী

পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বই বিতরণ উৎসবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2023, 07:14 PM

Updated : 01 Jan 2023, 07:14 PM

জামাতিরা ক্ষমতায় আসলে নারীদেরকে শিক্ষিত হতে দিত না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম । 

রোববার সকালে পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বই বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন মন্ত্রী। 

‘শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো, শিক্ষাই শক্তি, শিক্ষাই মুক্তি’ প্রতিপাদ্যে সারা দেশের মতো পিরোজপুরেও পালিত বই উৎসবে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন মন্ত্রী। 

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, “বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই বিতরণের এই সুযোগ একজনের পক্ষেই দেওয়া সম্ভব হয়েছে, যিনি চান এই জাতি শিক্ষিত হোক, তিনি আর কেউ নন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

নারীদেরকে পিছনে রেখে একটা জাতি কোনদিনও এগিয়ে যেতে পারে না উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, “আগে একজন প্রধানমন্ত্রী ছিল তার সময়ে ওই যে মন্ত্রী ছিল জামাতের আলী আহসান মুজাহিদ, মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাইদী- তারা বলত নারীদেরকে ঘর থেকে বের করা যাবে না। ওই জামাতিরা ক্ষমতায় আসলে নারীদেরকে শিক্ষিত হতে দিত না।” 

জেলা প্রশাসক মো. জাহিদুর রহমানের সভাপতিত্বে বই বিতরণের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. ইদ্রিস আলী আজিজী, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান। 

এ বছর জেলায় প্রাথমিক বিদ্যালয়ে ১১ লক্ষ ছয় হাজার ৫১১ খানা ও মাধ্যমিক বিদ্যালয়ে চার লক্ষ ৭০ হাজার ৫৬৩ খানা এবং মাদ্রাসায় চার লক্ষ ৫৪ হাজার ৫৬৪ খানা বই বিতরণ করা হয়েছে। জেলার দুই লক্ষ ২৮ হাজার ৩৭০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে এসব বই বিতরণ করা হয়।