২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃত্বে মাহি-আবেদ

শনিবার বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে হরিরামপুর উপজেলা কনফারেন্স রুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃত্বে মাহি-আবেদ
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহিদুল ইসলাম মাহি (বায়ে) এবং সাধারণ সম্পাদক আবিদ হাসান আবেদ।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2024, 12:42 PM

Updated : 10 Sep 2026, 12:10 PM

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি মাহিদুল ইসলাম মাহি সভাপতি এবং বাংলাদেশ টুডের আবিদ হাসান আবেদ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। 

শনিবার বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে হরিরামপুর উপজেলা কনফারেন্স রুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

পরে প্রধান নির্বাচন কমিশনার ও যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার বি এম খোরশেদ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে বিজয়ী অন্যারা হলেন- সহসভাপতি মো. রাকিবুল ইসলাম (প্রতিদিনের সংবাদ), যুগ্ম সম্পাদক মো. সাঈদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আব্দুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নুরুল আমিন, কোষাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম (ভোরের ডাক) ও দপ্তর সম্পাদক শামিম মোল্লা (মানবকন্ঠ)।

নির্বাচনে মাই টিভির জেলা প্রতিনিধি আজিজুল হাকিম ও বাংলা নিউজের প্রতিনিধি সাজিদুর রহমান রাসেল নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। 

দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু। সাধারণ সভার উদ্বোধন করেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব।