২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

বিনোদপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে মহাদেবপুর থানার ওসি শাহিন রেজা জানান।

নওগাঁয় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
নওগাঁর মহাদেবপুর থানা।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2025, 05:46 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

নওগাঁর মহাদেবপুর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার দুপুরে উপজেলার বিনোদপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে মহাদেবপুর থানার ওসি শাহিন রেজা জানান।   

নিহত দুই শিশু হল- বিনোদপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে নাইম হোসেন (৪) এবং সিরাজুল ইসলামের ছেলে আরাফাত হোসেন (৬)।

স্বজনদের বরাতে পুলিশ জানায়, সকালে দুই শিশু বাড়ির পাশে খেলাধুলা করছিল। বেশ কিছু সময় ধরে তাদের দেখতে না পেয়ে অভিভাবকরা খোঁজাখুজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরে আরাফাতের মরদেহ ভেসে উঠে। স্বজনরা তখন পুকুরে নেমে নেইমের মরদেহও পায়।