২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চরফ্যাশনে ২০ কেজির কচ্ছপ উদ্ধার, মেঘনায় অবমুক্ত

চরকচ্ছপিয়া খাল এলাকায় জেলেদের ট্রলারে তল্লাশি চালিয়ে কচ্ছপটি পায় কোস্টগার্ড।

চরফ্যাশনে ২০ কেজির কচ্ছপ উদ্ধার, মেঘনায় অবমুক্ত

কচ্ছপটি চরমানিকা বন-বিটের কাছে হস্তান্তর করা হয়।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2022, 10:29 PM

Updated : 09 Dec 2022, 10:29 PM

ভোলার চরফ্যাশন উপজেলায় ২০ কেজি ওজনের বিরল প্রজাতির একটি কচ্ছপ উদ্ধার করেছে চরমানিকা কোস্টগার্ড।

কচ্ছপটি পরে চরমানিকা বন-বিটের কাছে হস্তান্তর করা হয়। তারা প্রাণীটিকে মেঘনা নদীতে অবমুক্ত করেন।

কোস্টগার্ড জানায়, শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদে চরকচ্ছপিয়া খাল এলাকায় জেলেদের ট্রলারে তল্লাশি চালানো হয়। সেখানে কোস্টগার্ড ২০ কেজি ওজনের কচ্ছপটি পায়।  

জলজ এ প্রাণীটি বিরল প্রজাতির জানিয়ে চরমানিকা বন-বিটের কর্মকর্তা মো. আবুল কাশেম বলেন, বিকালে সেটিকে চরইসালাম সংলগ্ন মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে।