০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

ঝিনাইদহে মালবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল বন্ধ

ট্রেনটি খুলনার মোংলা বন্দর থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2026, 08:56 AM

Updated : 26 Aug 2026, 03:39 PM

ঝিনাইদহের কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনের কাছে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে  খুলনার সঙ্গে উত্তরবঙ্গের সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সাবদারপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রিপন মিয়া বলেন, বৃহস্পতিবার ভোর রাতের দিকে কোটচাঁদপুর স্টেশন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। ট্রেনটি খুলনার মোংলা বন্দর থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল।  

দুর্ঘটনায় মালবাহী ট্রেনটির পেছনের চারটি ওয়াগনের ১২টি চাকা লাইনচ্যুত হয়েছে। ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে কাজ শুরু করেছে। কিছু সময়ের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান স্টেশন মাস্টার। 

তিনি বলেন, দুর্ঘটনার পর আশপাশের স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়েছে।