২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে ট্রাকচাপায় ইজিবাইকের ২ যাত্রী নিহত, চালক আটক

এসআই নাজমুজ্জামান জানান, আবাসন প্রকল্পের কাজের কিছু মালপত্র সড়কে রাখায় ইজিবাইকটি যাত্রী নিয়ে সড়কের মাঝ দিয়ে যাচ্ছিল।

ঝালকাঠিতে ট্রাকচাপায় ইজিবাইকের ২ যাত্রী নিহত, চালক আটক

রাজাপুর থানা

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2022, 11:41 PM

Updated : 13 Oct 2022, 11:41 PM

ঝালকাঠির রাজাপুর উপজেলায় ট্রাকচাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন; পুলিশ ট্রাকসহ চালককে আটক করেছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রাজাপুর-ভাণ্ডারিয়া সড়কের সমবায় ক্লাব এলাকায় এ ঘটনা ঘটে বলে রাজাপুর থানার এসআই নাজমুজ্জামান জানান।

নিহতরা হলেন ওই উপজেলা বলাইবাড়ি এলাকার শামসের আলীর ছেলে শহিদ হোসেন এবং গালুয়া দুর্গাপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে জাহাঙ্গীর। তারা দুজনেই কাঠ ব্যবসায়ী ছিলেন।

এসআই নাজমুজ্জামান জানান, আবাসন প্রকল্পের কাজের কিছু মালপত্র সড়কে রাখায় ইজিবাইকটি যাত্রী নিয়ে সড়কের মাঝ দিয়ে ভাণ্ডারিয়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সেটিকে চাপা দেয়। এতে বাইকটি দুমড়ে-মুচড়ে শহিদ ঘটনাস্থলেই আর আহত অবস্থায় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে জাহাঙ্গীরের মৃত্যু হয়। ট্রাকচালককে আটক করা হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।