২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে জমির বি‌রো‌ধের সংঘর্ষে নিহত ৩

এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2025, 05:02 PM

Updated : 26 Aug 2026, 01:26 PM

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জ‌মি নি‌য়ে বি‌রো‌ধের জে‌রে দুপক্ষের সংঘর্ষে তিন জ‌নের প্রাণ গেছে। 

বৃহস্পতিবার বেলা ১২টার দি‌কে উপজেলার ভুন্দুর চর এলাকায় এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন বলে রৌমারী থানার ওসি লুৎফুর রহমান জানিয়েছেন। 

নিহতরা হ‌লেন- আনোয়ার হো‌সে‌নের ছে‌লে নুরুল আমিন (৪০), গোলাম মিয়ার ছে‌লে বুলু মিয়া (৫৫) ও ফুলবাবু (৫০)।

আহতদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

স্থানীয়রা বলছে, ভুন্দুর চর এলাকার শাহাজাহান মিয়া ও রাজু মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চল‌ছিল। বি‌রোধপূর্ণ জ‌মি নি‌য়ে একা‌ধিক মামলাও হয়ে‌ছে। বৃহস্প‌তিবার শাহাজাহানের লোকজন বি‌রোধপূর্ণ ওই জ‌মি‌তে সেচ দি‌তে গেলে রাজুর অনুসারীরা তাদের বাধা দেন। 

এতে উভয় প‌ক্ষের সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন মারা যান। তারা সবাই শাহাজাহান মিয়ার অনুসা‌রী ব‌লে প্রাথ‌মিকভা‌বে জানা গে‌ছে।

ওসি লুৎফুর বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক এবং এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। 

নিহতের পরিবারের সঙ্গে কথা বলে হত্যা মামলা করা হবে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

কুড়িগ্রামে জমির বিরোধে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, আটক ৩