১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সুনামগঞ্জে কলেজ ছাত্রী ধর্ষণের মামলায় ইমাম গ্রেপ্তার

এখন বিয়ে করতে অস্বীকার করছেন এবং ভয়ভীতি দেখাচ্ছেন বলে মামলায় অভিযোগ করা হয়।

সুনামগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2026, 11:38 PM

Updated : 11 Sep 2026, 03:47 PM

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলায় এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বিশ্বম্ভরপুর থানার ওসি শাহীন মিয়া বলেন, আদালতের নির্দেশে মামলা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তার ইমামের নাম হুমায়ুন আহমেদ (৩০)।

মামলার বরাতে পুলিশ জানায়, হুমায়ুন আহমেদ বিবাহিত। তার দুটি সন্তান রয়েছে। তিনি এক কলেজছাত্রীর সঙ্গে তিনি সম্পর্ক গড়ে তোলেন। পরে স্ত্রীকে তালাক দিয়ে বিয়ের প্রলোভনে একাধিবার ওই ছাত্রীকে ধর্ষণ করেন। 

কিন্তু এখন বিয়ে করতে অস্বীকার করছেন এবং ভয়ভীতি দেখাচ্ছেন বলে মামলায় অভিযোগ করা হয়। 

২৬ জুলাই ছাত্রীর বাবা সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে মামলা নথিভুক্ত করা এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বম্ভরপুর থানাকে নির্দেশ দেন। 

বিশ্বম্ভরপুর থানার ওসি শাহীন মিয়া বলেন, আসামিকে বুধবার তাকে আদালতে পাঠানো হবে।