২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ছুরিকাঘাতে বৃদ্ধা খুন, ভাসুর গ্রেপ্তার

বৈঠক শেষে হঠাৎ তারা সরকার ধারালো ছুরি দিয়ে পারভীন বেগমের বুকে আঘাত করে বলে স্বজনরা পুলিশকে জানিয়েছে।

সিরাজগঞ্জে ছুরিকাঘাতে বৃদ্ধা খুন, ভাসুর গ্রেপ্তার

প্রতীকী ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2022, 05:43 PM

Updated : 21 Dec 2022, 05:43 PM

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ছুরিকাঘাতে এক বৃদ্ধা খুন হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের ভাসুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে উপজেলার কর্ণসূতি গ্রামে এ ঘটনা ঘটে বলে কামারখন্দ থানার ওসি নুরনবী প্রধান জানান।

নিহত পারভীন বেগম (৬৫) উপজেলার কর্ণসূতি গ্রামের চাঁদ আলী সরকারের স্ত্রী।

গ্রেপ্তার তারা সরকার (৭০) চাঁদ আলী সরকারের বড় ভাই।

স্বজনদের বরাতে পুলিশ জানায়, ৬ ডিসেম্বর রাতে পারভীন বেগমের এক ছেলে বিশ্বকাপ খেলা দেখার জন্য বাড়ির বাইরে ছিলেন। এ সময় প্রতিবেশী এক যুবক সেই ঘরে ঢুকে পড়েন। পরে পারভীনের ছেলে চলে এলে সেই যুবক পালিয়ে যায়।

এ বিষয়টি সমাধানের জন্য মঙ্গলবার রাতে পারভীন বেগমের বাড়িতে সালিশ বৈঠক বসে। বৈঠকে উভয় পক্ষের সমঝোতায় বিষয়টি মীমাংসা হয়ে যায়।

বৈঠক শেষে হঠাৎ তারা সরকার ধারালো ছুরি দিয়ে পারভীন বেগমের বুকে আঘাত করে বলে স্বজনরা পুলিশকে জানিয়েছে। পারভীনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি নুরনবী প্রধান জানান, রাতেই তারা সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা হয়েছে।