নেত্রকোণায় ‘ট্রেন থেকে ছিটকে পড়ে’ কিশোরের মৃত্যু
নেত্রকোণার স্টেশন মাস্টার বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ওই কিশোর সকালে ময়মনসিংহ থেকে মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে মহুয়া নামের লোকাল ট্রেন থেকে ছিটকে পড়ে।
নেত্রকোণায় ট্রেন থেকে ছিটকে চাকার নিচে কাটা পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ-মোহনগঞ্জ রেলপথের সদর উপজেলার চল্লিশা রেল সেতুতে এ ঘটনা ঘটে বলে নেত্রকোণা রেল স্টেশনের মাস্টার আব্দুল্লাহ আল মামুন জানান।
১৪ বছর বয়সি নিহত তুহিন মিয়া নেত্রকোণা শহরের সাতপাই রেল কলোনি এলাকার কাজিম উদ্দিনের ছেলে।
ওই স্টেশনের মাস্টার বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, কিশোরটি সকাল ৭টার দিকে ময়মনসিংহ থেকে মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে মহুয়া নামের লোকাল ট্রেনে ছিল। ট্রেনটি চল্লিশা রেল সেতুতে এলে কিশোরটি ট্রেন থেকে ছিঁটকে চাকার নিচে কাটা পড়ে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তুহিন মারা যায়।
