২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় নারী নিহত

তার পরনে লাল কামিজ ও লাল সালোয়ার রয়েছে। তার বয়স ৪৫ বছর হতে পারে বলে পুলিশের ধারণা।

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় নারী নিহত

ফাইল ছবি

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2022, 08:51 PM

Updated : 19 Aug 2022, 08:51 PM

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে জেলার টঙ্গী জংশনের রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই নূর মোহাম্মদ জানান।

তার পরনে লাল কামিজ ও লাল সালোয়ার রয়েছে। তার বয়স ৪৫ বছর হতে পারে বলে পুলিশের ধারণা।

এসআই নূর মোহাম্মদ বলেন, টঙ্গী রেলওয়ে স্টেশনের উত্তরে হায়দ্রাবাদ এলাকায় তিনি ট্রেনে কাটা পড়েন। বৃহস্পতিবার রাত ১টা থেকে শুক্রবার সকাল সাড়ে ৬টার মধ্যে তিনি মারা যান বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে বেলা ১১টার দিকে লাশ উদ্ধার মর্গে পাঠায় পুলিশ।