২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁয়ে গাছে ঝুলছিল হাত ও মুখ বাঁধা তরুণের লাশ

আনুমানিক ২৫ বছর বয়সী এই তরুণের গায়ে সাদা রংয়ের টি-শার্ট ও নীল রংয়ের জিন্সের প্যান্ট ছিল।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2022, 01:49 AM

Updated : 06 Aug 2022, 01:49 AM

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় গাছে ঝুলন্ত অবস্থায় হাত-মুখ বাঁধা অজ্ঞাত পরিচয় এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় বৈদ্যেরবাজার ইউনিয়নের ছনপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে সোনারগাঁ থানার পরিদর্শক হাফিজুর রহমান জানান।

আনুমানিক ২৫ বছর বয়সী নিহত তরুণের গায়ে সাদা রংয়ের টি-শার্ট ও নীল রংয়ের জিন্সের প্যান্ট ছিল।

হাফিজুর রহমান বলেন, ওই এলাকার রাস্তার পাশে একটি ফ্যাক্টরি নির্মাণের জন্য নির্ধারিত স্থানে গাছের ডালে মরদেহটি ঝুলছিল। স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

“নিহতের শরীরে প্রাথমিকভাবে অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। শ্বাসরোধে হত্যার পর মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর সঠিত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।”

মরদেহটি উদ্ধারের পর সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।