২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

এক লাইনে ট্রেন দেখে আরেক লাইনে, কাটা পড়ে নিহত ৩

গোপালগঞ্জের টুঙ্গীপাড়া থেকে রাজশাহীগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেসে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2022, 02:14 PM

Updated : 31 Dec 2022, 10:34 PM

রেলপথ ধরে বাড়ি ফেরার পথে নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে এক নারীসহ তিনজনের প্রাণ গেছে।

শনিবার বেলা ১টার দিকে উপজেলার গোপালপুর রেলগেটে এ দুর্ঘটনা ঘটে বলে লালপুর থানার ওসি মো. মনোয়ারুজ্জামান জানান।

নিহতরা হলেন লালপুরের গোপালপুর পৌরসভার কেশবপুর এলাকার জসিমের ছেলে মুনতাজ মাস্টার (৬২), নারায়ণপুর এলাকার মৃত বাচ্চু শেখের ছেলে জমির উদ্দিন (৬০) ও একই এলাকার মুনজুর রহমানের স্ত্রী সাথী (৩৫)।

ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি মিহির রঞ্জন দেব বলেন, গোপালপুর থেকে রেললাইন ধরে বাড়ি যাচ্ছিলেন তারা। এ সময় নারায়ণপুর সিগন্যালে সামনে থেকে একটি মালবাহী ট্রেন দেখে তারা পাশের লাইনে যায়। ওই লাইনে পেছনে থেকে আসা গোপালগঞ্জের টুঙ্গীপাড়া থেকে রাজশাহীগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেসে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

খবর পেয়ে লালপুর থানা থেকে পুলিশ গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।