২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জ শহরে হাতবোমার বিস্ফোরণ, আতঙ্ক

বাসস্ট্যান্ড সংলগ্ন ওভারব্রিজের নিচে শনিবার রাত ৯টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Sep 2026, 11:31 PM

Updated : 19 Sep 2026, 11:31 PM

মানিকগঞ্জ শহরে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন ওভারব্রিজের নিচে শনিবার রাত ৯টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানান সদর থানার পরিদর্শক (তদন্ত) জুলুস খান।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে বাসস্ট্যান্ড এলাকার মানুষের মধ্যে ওই সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়। বিষয়টি তদন্ত করে দেখছেন তারা।

এর আগে, গত বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা এবং শহরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবনের ফটকের সামনে একাধিকবার হাতাবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।