সাজেকে গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
এ সময় আহত হয়েছেন আরও ১১ জন।
রাঙামাটির সাজেকে বেড়াতে যাওয়ার পথে চাঁন্দের গাড়ি পাহাড়ের খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ১১ জন।
বুধবার দুপুরে সাজেকের হাউসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ই্উএনও) আমেনা মারজানা জানান।
নিহত শিক্ষার্থীর নাম রুবিনা আক্তার রিংকী, তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থ ী বলে জানা গেছে।
তিনি বলেন, সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল খাগড়াছড়ি থেকে চাঁন্দের গাড়িতে (জিপ) করে সাজেক যাচ্ছিল । পথে সাজেকে হাউসপাড়া এলাকায় উঁচু পাহাড় উঠতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। ওই গাড়িতে ১২ জন ছিল। ঘটনাস্থলে রিংকী নামে এক শিক্ষার্থী মারা যান।
খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে এবং দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
সাজেক থানার ওসি কানন সরকার বলেন, লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
