২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে তিন মোটরসাইকেলের সংঘর্ষে ৪ যুবক নিহত

শিবচরের ওসি রতন শেখ বলেন, “নিহত সবার পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। দুজনের পরিচয় পাওয়া গেছে।”

মাদারীপুরে তিন মোটরসাইকেলের সংঘর্ষে ৪ যুবক নিহত
মাদারীপুরের শিবচরে তিন মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে চার যুবক নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2025, 04:47 PM

Updated : 10 Sep 2026, 12:37 PM

মাদারীপুরের শিবচর উপজেলায় তিন মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে চার যুবক নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার দুপুর ২টার দিকে শিবচর-জাজিরার সীমান্তবর্তী উপজেলার কুতুবপুর সাহেববাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শিবচর থানার ওসি রতন শেখ জানান।  

নিহতরা হলেন- মাদারীপুরের শিবচরের কুতুবপুরের এলাকার শাজাহান তালুকদারের ছেলে মিঠুন তালুকদার, শরীয়তপুরের জাজিরা উপজেলার ঢালীকান্দি এলাকার বাবুল ঢালীর ছেলে হৃদয় ঢালী, একই উপজেলার জয়নগর এলাকার আলী খান ও রমজান মিয়া।

এলাকাবাসীর বরাতে পুলিশ জানায়, পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের শরীয়তপুরের নাওডোবা গোলচত্বর থেকে মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুরের সাহেববাজার এলাকামুখী সড়কে বিপরীতমুখী দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

ওই সময় এই দুটি মোটরসাইকেলের সঙ্গে পাশ দিয়ে যাওয়া আরেকটি মোটরসাইকেলেরও সংঘর্ষ হয়। 

ওসি রতন শেখ বলেন, “নিহত সবার পরিচয় মিলেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”