২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপু‌রে আগুনে দোকান ও ঘর পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি

একটি ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়ে তা আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে, বলছে ফায়ার সার্ভিস।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2025, 01:11 PM

Updated : 26 Aug 2026, 02:11 PM

গাজীপুর নগররীর কোনাবাড়ীতে আগুন লেগে নয়টি দোকান ও একটি টিনসেট ঘর পুড়ে গেছে। 

বুধবার ভোরে কোনাবাড়ী আমবাগ বউ বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের আনুমানিক প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানিয়েছেন।

স্থানীয়দের বরাতে সাইফুল বলেন, মঙ্গলবার রাত পৌনে ৪টার সময় ‘চাচা ভাতিজা এন্টারপ্রাইজ’ ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশেপাশের মুদির দোকানে ছড়িয়ে পড়ে।

“খরব পেয়ে কোনাবাড়ী ও গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কিন্তু ততক্ষণে নয়টি দোকান ও একটি টিনসেট রুম পুড়ে ছাই হয়ে যায়।”

আগুন থেকে প্রায় এক কোটি টাকার মালামাল উদ্ধার করা গেছে বলে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা দাবি করেছেন।