২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রাম-লালমনিরহাটে শুক্রবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

সকাল ৭.৩০ থেকে বিকাল ৫.৩০ মিনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণরুপে বন্ধ থাকবে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2023, 11:02 AM

Updated : 14 Dec 2023, 01:29 PM

ক্ষতিগ্রস্ত লাইন মেরামত ও সংরক্ষণ কাজের জন্যে শুক্রবার দিনব্যাপী কুড়িগ্রাম ও লালমনিরহাটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড।  

প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মো. শাহাজাহান আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়েছে বলে বুধবার রাতে জানিয়েছেন কুড়িগ্রাম নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) নির্বাহী প্রকৌশলী মো. আতিফুর রহমান। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, পিজিসিভির জিমডি রংপুরের আওতাধীন ১৩২কেবি রংপুর কুড়িগ্রাম ও রংপুর লালমনিরহাট সঞ্চালন লাইন টাওয়ারের উপরে অপটিকেল গ্রাউন্ড ওয়্যার (ওপিজিডব্লিউ) ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্থ ওপিজিডব্লিউ মেরামত, পরিবর্তন ও সংরক্ষণ কাজের সময় সঞ্চালন লাইন দুটির শাটডাউন

করার প্রয়োজন হবে। সেজন্য শুক্রবার সকাল ৭.৩০ থেকে বিকাল ৫.৩০ মিনিট পর্যন্ত লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণরুপে বন্ধ থাকবে। 

কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. মহিতুল ইসলাম জানান, বিদ্যুৎ সঞ্চালন টাওয়ারের ওপিজিডব্লিউ লাইন মেরামতের পর ফের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।