২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে বিপুল জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ দম্পতি গ্রেপ্তার

এ সময় জাল টাকা প্রিন্ট করা অবস্থায় গ্রেপ্তার করা হয় স্বামী-স্ত্রীকে।

গোপালগঞ্জে বিপুল জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ দম্পতি গ্রেপ্তার

বাসা ভাড়া নিয়ে জালটাকা তৈরি করছিলেন কামরুল ইসলাম।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2023, 11:52 AM

Updated : 04 Jun 2023, 11:52 AM

গোপালগঞ্জে বিপুল জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে গোপালগঞ্জ শহরের পূর্ব মিয়াপাড়া এলাকার একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে এই দুইজনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাবেদ মাসুদ।

গ্রেপ্তাররা হলেন বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার লাকুরতলা গ্রামের আব্দুস সালামের ছেলে কামরুল ইসলাম (৩২) ও তার স্ত্রী হোসনা বেগম (২৪)। তাদেরকে জাল টাকা তৈরির চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

Image

জাল টাকা প্রিন্ট করা অবস্থায় ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়।

ওসি জাবেদ মাসুদ জানান, পূর্ব মিয়াপাড়া এলাকার সৌদি প্রবাসী হায়াত আলীর চতুর্থ তলার একটি ফ্লাট ভাড়া নিয়ে জাল টাকা তৈরি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২টার দিকে অভিযান চালানো হয়।

এ সময় জাল টাকা প্রিন্ট করা অবস্থায় ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়। ওই বাসা থেকে উদ্ধার করা হয় একটি ল্যাপটপ, দুটি প্রিন্টার, কেমিকেল, টাকা ছাপানোর বিশেষ কাগজ, কাঠের তৈরি ফরমা ও বিপুল জাল টাকা।

জাল টাকা তৈরির এই চক্রের আরও সদস্য বিভিন্ন স্থানে জাল টাকা সরবরাহে জড়িত আছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম ঘটনাস্থল পরির্শন করেন।