২২ অক্টোবর ২০২৬, ০৬ কার্তিক ১৪৩৩

খাগড়াছড়িতে ওভারটেক করা ট্রাক চাপা দিল বাইককে, নিহত ১

গুরুতর আহত হন আরেক আরোহী। তাকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

খাগড়াছড়িতে ওভারটেক করা ট্রাক চাপা দিল বাইককে, নিহত ১
খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের জিরো মাইল সংলগ্ন বাঁকে ট্রাক চাপায় মোটরসাইকেলটি ভেঙে-চুরে যায়।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2025, 08:11 AM

Updated : 26 Aug 2026, 11:16 AM

খাগড়াছড়িতে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আহোরীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরেকজন। 

বৃহস্পতিবার সকাল ৭টায় খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের জিরো মাইল সংলগ্ন বাঁকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন খাগড়াছড়ি ট্রাফিক পুলিশের পরিদর্শক মোহাম্মদ লোভেল। 

নিহত ফিরোজের (২০) বাড়ি বান্দরবানের লামা উপজেলায়। এ ঘটনায় গুরুতর আহত মো. রাকিবের (৪৫) বাড়ি গোপালগঞ্জে। 

পরিদর্শক লোভেল বলেন, খাগড়াগামী ট্রাক আরেকটি ট্রাককে ওভারটেক করে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি ভেঙে-চুরে যায়। 

“এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ফিরোজ। গুরুতর আহত হন আরেক আরোহী। তাকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।” 

নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায় সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস। 

লোভেল আরও বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করেছে পুলিশ। তবে ট্রাক চালক ও সহযোগী পালিয়ে গেছে।