২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী নিহত

পুলিশ জানায়, দুর্ঘটনার পর বাসের চালক ও তার সহযোগী পালিয়ে যান।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2024, 08:56 PM

Updated : 10 Sep 2026, 12:10 PM

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর মিল ঘরের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে বোয়ালমারী থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান। 

নিহত দুই মোটরসাইকেল আরোহীর নাম-পরিচয় এখনও জানা যায়নি। 

স্থানীয়দের বরাতে ওসি শহিদুল বলেন, সন্ধ্যায় মালঞ্চ ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী লোকাল বাস আলফাডাঙ্গা থেকে ফরিদপুর যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। 

“এতে সংঘর্ষে মোটরসাইকেলের চালক বাসের চাকায় পিষ্ট হয়ে এবং অপর আরোহী সড়কে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।” 

ওসি বলেন, পরে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে। দুর্ঘটনার পর বাসের চালক ও তার সহযোগী পালিয়ে যান। বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হচ্ছে। 

এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।