২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে নদীতে ডুবে প্রাণ গেল দুই বোনের

দুই বোন ছুটির পর মাদ্রাসার পাশেই মেঘনার শাখা নদীতে অন্য সহপাঠীদের সঙ্গে গোসল করতে নামে বলে জানান ওসি।

নারায়ণগঞ্জে নদীতে ডুবে প্রাণ গেল দুই বোনের

প্রতীকী ছবি।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2023, 07:00 PM

Updated : 26 Jun 2023, 07:00 PM

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নদীতে ডুবে আপন দুই চাচাত বোনের মৃত্যু হয়েছে।

সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামে মেঘনার শাখা নদীতে এ ঘটনা ঘটে বলে আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব জানান।

নিহতরা হলো- ওই গ্রামের আব্দুর রশিদের মেয়ে হাবিবা আক্তার (৮) এবং হাফেজ আলমগীরের মেয়ে হুমাইরা (৭)। তারা স্থানীয় হাজিরটেক কাওমি মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, হাবিবা ও হুমাইরা ছুটির পর মাদ্রাসার পাশেই মেঘনার শাখা নদীতে অন্য সহপাঠীদের সঙ্গে গোসল করতে নামে। সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায় দুই বোন।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এর আগে রোববার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়।