ফরিদপুরে মাদক মামলার যাবজ্জীবন দণ্ডিত আসামি গ্রেপ্তার
র্যাব জানায়, ২০১৫ সালের ৩ মে ব্ক্করের নামে ফরিদপুর কোতয়ালী থানায় একটি মাদক মামলা করা হয়।
ফরিদপুরে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার দুপুরে এ তথ্য জানান র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফট্যানেন্ট কমান্ডার কে এম শাইখ আকতার।
দণ্ডিত বক্কর শেখ ওরফে পেটকাটা বক্করের বাড়ি ফরিদপুর পৌর সদরের গুহ লক্ষ্মীপুর এলাকার।
লেফট্যানেন্ট কমান্ডার কে এম শাইখ বলেন, খবর পেয়ে সোমবার রাতে রাজধানী ঢাকার কদমতলী এলাকায় অভিযান চালিয়ে বক্করকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, ২০১৫ সালের ৩ মে ব্ক্করের নামে ফরিদপুর কোতয়ালী থানায় একটি মাদক মামলা করা হয়।
“এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। ওই মামলায় বক্করকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। তিনি ঢাকার কদমতলীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন ছিলেন।”
তার নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
