২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে প্রাইভেটকার ও রিকশা ভ্যানের সংঘর্ষে নিহত ১

প্রাইভেটকারটি তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

গাজীপুরে প্রাইভেটকার ও রিকশা ভ্যানের সংঘর্ষে নিহত ১

প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2022, 08:16 PM

Updated : 08 Sep 2022, 08:16 PM

গাজীপুর মহানগরে প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক রিকশাভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন; গুরুতর আহত হয়েছেন এর চালক।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাস্টার বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানান গাজীপুর সদর থানার এসআই মোহাম্মদ আরিফুল ইসলাম।

নিহত মো. সিরাজুল ইসলাম (৩৬) বৈদ্যুতিক কাজের ঠিকাদার। আহত মো. বাবুল মিয়া (৪৫) স্থানীয় ভ্যানচালক। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, গাজীপুর চান্দনা চৌরাস্তা থেকে কিছু পিভিসি পাইপ রিকশাভ্যানে তুলে সিরাজুল ইসলাম মাস্টার বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে বিপরীতগামী একটি প্রাইভেটকার রিকশা ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে চালক বাবুল ও যাত্রী সিরাজুল রাস্তার উপর পড়ে যান।

“পরে কারটি তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে সিরাজুল ঘটনাস্থলে নিহত এবং বাবুল মিয়া গুরুতর আহত হন।”

খবর পেয়ে ঘটনাস্থল থেকে গাজীপুর সদর থানা পুলিশ তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।