জাবি ভর্তি পরীক্ষা: আইবিএ-জেউই’র ফল প্রকাশ
আবেদন করা পাঁচ হাজার ৪৩ জনের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৭১% শিক্ষার্থী।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ-জেইউ) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
সোমবার বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের পরিচালক অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, ২০২২-২৩ শিক্ষাবর্ষের এই ভর্তি পরীক্ষায় মোট আবেদন করেছিল পাঁচ হাজার ৪৩ জন। আর পরীক্ষায় অংশ নেয় ৭১ শতাংশ।
ভর্তি পরীক্ষার ফল ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (juniv-admission.org) পাওয়া যাবে।
