২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

গ্রামের লোকজন জড়ো হয়ে হাতি তাড়াতে চেষ্টা করলে হাতি উল্টো তাড়া করে।

ময়মনসিংহে হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

সাইফুল ইসলাম।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2024, 01:28 PM

Updated : 05 Mar 2024, 01:28 PM

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্তে ভারত থেকে আসা হাতির পায়ে পিষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার রাত ১১টার দিকে উপজেলার মহিশলাটি গ্রামে এই ঘটনা ঘটে বলে জানান হালুয়াঘাট থানার এসআই মো. আমিনুল ইসলাম।

নিহত সাইফুল ইসলাম (৩৮) ওই গ্রামের আব্দুল হালিমের ছেলে।

এসআই আমিনুল বলেন, রাতে একদল ভারতীয় হাতি সীমান্ত পেরিয়ে এসে স্থানীয়দের সবজির ক্ষেত নষ্ট করা শুরু করে। তখন গ্রামের লোকজন জড়ো হয়ে হাতি তাড়াতে চেষ্টা করেন।

“তখন হাতি উল্টো তাদের তাড়া করে। এসময় সবাই হাতির আক্রমণ থেকে রক্ষা পেলেও সাইফুল ইসলাম নিজেকে রক্ষা করতে পারেনি। হাতির পায়ে পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যায়।

পরে হাতি চলে গেলে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

আমিনুল বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ মরদেহের সুরতহাল করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে হস্তান্তর করে।

এই ঘটনা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।