২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

“কারাগারে আসার পর থেকে তিনি নিয়মিত চিকিৎসা পেয়ে এসেছিলেন। সম্প্রতি তাকে কারাগারের মেডিকেল ওয়ার্ডে রাখা হয়েছিল।”

বগুড়ায় কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু
শহিদুল ইসলাম রতন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2024, 12:52 PM

Updated : 26 Aug 2026, 10:54 AM

বগুড়ায় নাশকতা মামলায় গ্রেপ্তার এক আওয়ামী লীগ নেতা জেলা কারাগারে মারা গেছেন।

সোমবার রাত ২টার দিকে কারাগারের মেডিকেল ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন কারাগারের সুপার ফারুক আহমেদ।

মারা যাওয়া শহিদুল ইসলাম রতন শহরের গোদারপাড়া দক্ষিণ পাড়ার মৃত কলিম উদ্দিনের ছেলে এবং বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। 

জেল সুপার ফারুক বলেন, “শহিদুল ইসলাম রতন এক মাস আগে নাশকতা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আসেন। তার ডায়াবেটিস, শ্বাসকষ্ট ও হার্টের সমস্যা ছিল। 

“কারাগারে আসার পর থেকে তিনি নিয়মিত চিকিৎসা পেয়ে এসেছিলেন। সম্প্রতি তাকে কারাগারের মেডিকেল ওয়ার্ডে রাখা হয়েছিল।” 

জেল সুপার আরও বলেন, “সোমবার বিকালেও তাকে নেবুলাইজার দেওয়া হয়েছিল। পরে রাতে ২টার দিকে মারা যান তিনি।”

মঙ্গলবার সকালে তার মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এই কারা কর্মকর্তা।