১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে পিরোজপুরে দেড় হাজার ঘরবাড়ি বিধ্বস্ত

জেলা প্রশাসক জানান, বিভিন্ন উপজেলা ৭ হাজার ৮৮৬ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে পিরোজপুরে দেড় হাজার ঘরবাড়ি বিধ্বস্ত
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পিরোজপুর জেলায় অনেক মানুষ পানি বন্দি হয়ে পড়েছেন।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 04:29 PM

Updated : 10 Sep 2026, 12:07 PM

ঘূর্ণিঝড় রেমালে তাণ্ডবে পিরোজপুরে পাঁচজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এর পাশাপাশি জেলা প্রায় দেড় হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। 

মঙ্গলবার পিরোজপুরের জেলা জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এ তথ্য জানান। 

নিহতরা হলেন- ডান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নে মো. জাকির হোসেন (৫৫), তেলিখালী ইউনিয়নে মাজেদা বেগম ও ভান্ডারিয়া পৌরসভা এলাকায় দিহান (৩), ইন্দুরকানী উপজেলায় চানবরু বেগম (৭৫) এবং সদর উপজেলার ঝাটকাঠি একলায় মো. হাসান। 

তিনি বলেন, নিহতদের মধ্যে জাকির, মাজেদা ও চানবরু গাছ চাপায় এবং দিহান ও হাসান পানিতে ডুবে মারা গেছেন।

জেলা প্রশাসক বলেন, জেলার বিভিন্ন উপজেলা ৭ হাজার ৮৮৬ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ১০ হাজার পুকুরের ঘের প্লাবিত হয়েছে। এতে ১ হাজার ৮০০ মেট্রিক টন বিভিন্ন প্রজাতির মাছ ভেসে গেছে। বিভিন্ন উপজেলায় এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। 

“জেলা সাতটি উপজেলার ১ হাজার ৫০০ ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। ৫ হাজার ৮০০ ঘরবাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে।” 

মোহাম্মদ জাহেদুর বলেন, রেমালের কারণে প্রশাসনের প্রস্তুত করা ৫৬১টি আশ্রয়কেন্দ্রে ২২ হাজার ২৭৩ জন মানুষ আশ্রয় নেয়। তাদের খাবারসহ নানা সহযোগিতা করছে জেলা প্রশাসন। এর মধ্যে ৫০ হাজার খাবার প্যাকেট বিতরণ করা হয়েছে। 

তিনি বলেন, নদী পাড়ের বেরী বাঁধের যে ক্ষতি হয়েছে তা মেরামতের জন্য দ্রুত কাজ করার জন্য পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের বলা হয়েছে। 

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পিরোজপুরের বিভিন্ন উপজেলায় এখনও পানির নিচে। পানি বন্দি মানুষ ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন এই জেলা প্রশাসক।