১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জে আম বাগানে মিলল অজ্ঞাত নারীর লাশ

পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2024, 05:27 PM

Updated : 18 Mar 2024, 05:27 PM

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় আম বাগানে থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালের দিকে উপজেলার উথুলী ইউনিয়নের উথলী এলাকার তমছের আলীর বাড়ির পাশে লাশটি পাওয়া যায় বলে শিবালয় থানার ওসি আব্দুর রউফ সরকার জানান।

নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি। তবে পুলিশের ধারণা, ওই নারীর বয়স ২৪ থেকে ২৫ বছর। 

স্থানীয়দের বরাতে ওসি রউফ বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বোরকা পড়া অবস্থায় ২৪ থেকে ২৫ বছর বয়সি এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে।

“লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

তদন্ত চলছে; ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।