২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপারেশন ডেভিল হান্ট: খাগড়াছড়িতে গ্রেপ্তার ৮

“অপারেশন ডেভিল হান্টের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে।”

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2025, 01:43 PM

Updated : 26 Aug 2026, 11:47 AM

অপারেশন ডেভিল হান্টের অভিযানে খাগড়াছড়িতে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৮ জনকে গ্রেপ্তারের খবর জানিয়েছে পুলিশ।

রোববার রাতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারদের তাদের মধ্যে ছয় জনকে দীঘিনালার বিভিন্ন এলাকা এবং বাকিদের জেলা সদরের ভাইবোনছড়া ইউনিয়ন ও মহালছড়ি উপজেলা থেকে গ্রেপ্তার করা হয় বলে খাগড়াছড়ির পুলিশ সুপার মো.আরেফিন জুয়েল জানান।

গ্রেপ্তাররা হলেন-দীঘিনালা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য আফজাল হোসেন, মেরুং ইউনিয়নের রেকার্য্য ওয়ার্ড যুবলীগ সভাপতি মো. হাসেম, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক আলী আকবর ও যুবলীগ সদস্য আনোয়ারুল হক।  

এই পাঁচজনতে ৫ অগাস্ট পরবর্তী মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া জানান।

এছাড়া ভাইবোনছড়া ইউনিয়ন যুবলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আব্দুর রহমান ও মহালছড়ি ছাত্রলীগ নেতাও গ্রেপ্তারের তালিকায় রয়েছেন।

পুলিশ সুপার আরেফিন বলেন, “অপারেশন ডেভিল হান্টের অভিযানে ওই আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।”