কুয়াকাটা সৈকতে গলিত লাশ
লাশটি পচে গলে যাওয়ায় পরিচয় কিংবা বয়স শনাক্ত করা সম্ভব হয়নি।
কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে একটি গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মহিপুর থানার ওসি মো. আবুল খায়ের জানান, সোমবার দুপুরে জিরো পয়েন্টের পশ্চিম দিকে সওজ ডাক বাংলোর সামনে একটি পুরুষের লাশ পাওয়া যায়।
লাশটি পচে গলে যাওয়ায় পরিচয় কিংবা বয়স শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানায় পুলিশ।
ওসি আবুল খায়ের জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মহিপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান তিনি।
