২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

পটুয়াখালীতে বিয়ের ট্রলার ডুবি, নিখোঁজ ৪, এক লাশ উদ্ধার

“চরবোরহান থেকে ট্রলারটিতে ১৫ জনের মত বরযাত্রী বিয়ে বাড়ির অনুষ্ঠান শেষে কনেসহ দশমিনার ফিরছিলেন।”

পটুয়াখালীতে বিয়ের ট্রলার ডুবি, নিখোঁজ ৪, এক লাশ উদ্ধার

পটুয়াখালীর দশমিনা থানা।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2023, 10:08 PM

Updated : 28 Apr 2023, 11:11 PM

পটুয়াখালীর দশমিনা উপজেলায় বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ট্রলার ডুবিতে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে; নিখোঁজ রয়েছে চারজন।

শুক্রবার বিকালে তেঁতুলিয়া নদীর চরবোরহান পয়েন্টে ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায় বলে জানান দশমিনা থানার ওসি মো. মেহেদী হাসান।

উপজেলার উত্তর বনগোপালদী এলাকার ধলু হাওলাদারের স্ত্রী লিপি বেগমের (৩০) লাশ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজরা হলেন- রাব্বি (২০), সেলিনা (২৫), খাদিজা (৫) ও মানছুরা (১৮)।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চরবোরহান থেকে ট্রলারটিতে ১৫ জনের মত বরযাত্রী বিয়ে বাড়ির অনুষ্ঠান শেষে কনেসহ দশমিনার ফিরছিলেন। ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।

নিহত ও নিখোঁজ সবার বাড়ি উপজেলার বিভিন্ন এলাকায়। তারা একে-অপরের আত্মীয়-স্বজন বলে জানা গেছে।

ঘটনাস্থলে পুলিশ রয়েছে। উদ্ধারকাজ চলছে।