আলোকিতে বিয়ের পণ্যসম্ভারের মেলা
বিয়ের হাজারো রকমের পণ্যসম্ভার নিয়ে মেলা আয়োজন করা হয়েছে ঢাকার তেজগাঁওয়ে আলোকি কনভেনশন সেন্টারে। বিয়ের পোশাক, অলঙ্কার থেকে শুরু করে সাজসজ্জার যাবতীয় উপকরণ নিয়ে হাজির হয়েছে বিভিন্ন স্টল। ‘রয়েল ওয়েডিং এক্সপো’ নামে দুই দিনের এ আয়োজন শেষ হবে শনিবার।
