২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের পর হত্যা: যশোরে একজনের মৃত্যুদণ্ড

বিচারক নিলুফার শিরিন চার বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2022, 05:19 PM

Updated : 28 Jul 2022, 05:19 PM

যশোরে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় তজিবর রহমান নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিলুফার শিরিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত তজিবর রহমান যশোরের চৌগাছা উপজেলার ফকিরাবাদ গ্রামের বাসিন্দা।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান বলেন, ২০১৮ সালের ২২ জুন বিকালে চৌগাছা উপজেলার হাকিমপুর গ্রামে বাড়ির পাশের আমবাগানে আম কুড়াতে গিয়ে নিখোঁজ হয় শিশুটি।

চারদিন পর ২৬ জুন তার মরদেহ আমবাগানে পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা তার লাশ শনাক্ত করেন। এ ঘটনায় মেয়েটির বাবা মামলা করলে পুলিশ তজিবরকে আটক কর। পরে তজিবর হত্যার কথা স্বীকারও করে।

তদন্ত শেষে ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর পুলিশ তজিবুরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।

রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয় বলে জানান মোস্তাফিজুর।