২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ইমারত নির্মাণ শ্রমিকদের সমাবেশ

সমাবেশ থেকে ইনসাব ঘোষিত ১২ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2026, 05:54 PM

Updated : 26 Aug 2026, 05:35 PM

ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ-ইনসাবের উদ্যোগে ১২ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে সরকারি কলেজে মোড়ে সমাবেশে মিলিত হয়। 

সংগঠনের জেলা শাখার সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা শহীদুল হুদা অলক, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন, সহসভাপতি মজিবুর রহমান ভিখু, বারঘরিয়া আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক অসিম আলী। 

সমাবেশ থেকে ইনসাব ঘোষিত ১২ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়। এতে বিভিন্ন এলাকার নির্মাণ শ্রমিকরা অংশ নেন।