২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে ধর্ষণের শিকার বাকপ্রতিবন্ধী

ঘটনার পর থেকেই আসামি পলাতক রয়েছে।

লালমনিরহাটে ধর্ষণের শিকার বাকপ্রতিবন্ধী

প্রতীকী ছবি

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2022, 06:16 PM

Updated : 30 Jul 2022, 06:16 PM

লালমনিরহাট সদর উপজেলায় এক বাকপ্রতিবন্ধী নারী ধর্ষণের শিকার হয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মেয়েটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন বলে সদর থানার ওসি এরশাদুল আলম জানান।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে মেয়েটি বাড়ির পাশে একটি জমিতে খেলা করছিল। তখন প্রতিবেশী এক যুবক তাকে পাশের পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।

মেয়েটিকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর হাসপাতালের চিকিৎসক কামরুল হাসান প্রিন্স শনিবার বলেন, “যৌন নীপিড়নের শিকার বাকপ্রতিবন্ধী একটি মেয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তার পরীক্ষা-নীরিক্ষা চলছে। তবে মেয়েটি শঙ্কামুক্ত আছে।”

সদর থানার ওসি বলেন, “পুলিশের উপস্থিতিতে মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার কাজ চলছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।”