২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চরফ্যাশনে ২ ইউপিতে স্বতন্ত্র, একটিতে নৌকা বিজয়ী

নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা থাকলেও শেষ পর্যন্ত তেমন কোনো অপ্রীতকর ঘটনা ঘটেনি।

চরফ্যাশনে ২ ইউপিতে স্বতন্ত্র, একটিতে নৌকা বিজয়ী

৬৬ দশমিক ৭৩ ভাগ ভোট পড়েছে বলে রির্টানিং কর্মকর্তা জানান ।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2022, 11:42 PM

Updated : 29 Dec 2022, 11:42 PM

ভোলার চরফ্যাশনে তিন ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে দুটিতে স্বতন্ত্র এবং একটিতে নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল সাড়ে ৪টায় শেষ হয়। 

চরফ্যাশন উপজেলা রির্টানিং কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, ৬৬ দশমিক ৭৩ ভাগ ভোট কাস্ট হয়েছে। 

নির্বাচনী ফলাফলে জিন্নাগড় ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন মো. হোসেন মিয়া। 

তিনি পেয়েছেন ৫ হাজার ৮৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোল্লা আবুল কালাম আজাদ আনারস প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮ ভোট। 

Image

৬৬ দশমিক ৭৩ ভাগ ভোট পড়েছে বলে রির্টানিং কর্মকর্তা জানান ।

আমিনাবাদ ইউনিয়নে সায়েদুর রহমান মিঠু আনারস প্রতীকে ৪ হাজার ৬৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার হোসেন ঘোড়া প্রতীকে পেয়েছেন ২ হাজার ২৪৬ ভোট।   

অন্যদিকে, নীল কমল ইউনিয়নে ইকবাল হোসেন লিখন মোটরসাইকেল প্রতীকে ৭ হাজার ২৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমগীর হাওলাদার নৌকা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ১৭৫ ভোট। 

এ তিন ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১ জনসহ ১৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। 

এদিকে, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা থাকলেও শেষ পর্যন্ত তেমন কোনো অপ্রীতকর ঘটনা ঘটেনি।