২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাইনচ্যুত বগি উদ্ধার, ময়মনসিংহে ট্রেন চলাচল সচল

উদ্ধারকারী দল লাইনচ্যুত বগিটি উদ্ধার করলে ট্রেন চলাচল স্বভাবিক হয়।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2022, 01:22 PM

Updated : 11 Dec 2022, 01:24 PM

ট্রেন লাইনচ্যুত হয়ে ময়মনসিংহ থেকে চট্টগ্রামের পথে সাড়ে তিন ঘণ্টা ট্রেন বন্ধ থাকার পর আবার চালু হয়েছে।

ময়মনসিংহ রেলওয়ের উপ-সহাকারী প্রকৌশলী ফরহাদ হোসেন জানান, রোববার বেলা ১১টার দিকে ময়মনসিংহ এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সাড়ে ৭টার দিকে দিকে নগরীর বলাশপুর এলাকায় ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়।

এতে ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রাম, জারিয়া ও মোহনগঞ্জের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় শম্ভুগঞ্জ স্টেশনে ময়মনসিংহগামী হাওর এক্সপ্রেস ও ময়মনসিংহ স্টেশনে নেত্রকোণার জারিয়াগামী বলাকা এক্সপ্রেস আটকা পড়ে।

খবর পেয়ে উদ্ধারকারী দল গিয়ে লাইনচ্যুত বগি উদ্ধার করে বলে জানান ফরহাদ হোসেন।

পুরনো খবর:

ময়মনসিংহে বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ